খুঁজুন
advertisement
advertisement
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১৮ আশ্বিন, ১৪৩৩

চিকিৎসা চলছে, ভক্তদের উদ্দেশে হৃদয়ছোঁয়া বার্তা তানিয়া বৃষ্টির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১:৩১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চিকিৎসা চলছে, ভক্তদের উদ্দেশে হৃদয়ছোঁয়া বার্তা তানিয়া বৃষ্টির

যোগফল প্রতিবেদক:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন। জীবনের কঠিন সময় পার করা এই অভিনেত্রী মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ও ভাবনা ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। এবার পবিত্র কোরআনের একটি আয়াত শেয়ার করে নিজের বিশ্বাস ও ধৈর্যের বার্তা দিয়েছেন তিনি।

নাটক, ওটিটি ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পাওয়া তানিয়া বৃষ্টি বর্তমানে চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। এরপর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয় অভিনেত্রীর।

দ্বিতীয় অস্ত্রোপচার সফল হওয়ার খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন তানিয়া বৃষ্টি। তখন ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ২য় সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। ৩য় সার্জারিটিও করতে হবে, তবে এখনই নয়—নিউরোসার্জন প্রস্তুতি নিচ্ছেন, কয়েক মাস সময় লাগবে।’

এরপর গত ১ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন তানিয়া বৃষ্টি। ছবিতে তার হাতে হাসপাতালের ট্যাগ দেখা যায়। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আবার শুরু করি তানিয়া।’

এর দুই দিন পর, ৩ এপ্রিল আরেকটি পোস্টে অভিনেত্রী লেখেন, ‘তৃতীয় সার্জারি। জীবন সুন্দর তানিয়া।’

এরপর কেটে গেছে কয়েক মাস। অভিনয়ে নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখছেন তানিয়া বৃষ্টি। এবার পবিত্র কোরআনের একটি আয়াত শেয়ার করে নিজের বিশ্বাস, ধৈর্য ও কঠিন সময় পার করার মানসিকতার কথা তুলে ধরেছেন তিনি।

চিকিৎসার এই সময়েও তার এমন ইতিবাচক বার্তা ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের ২০২৬-২৭ সেশনের নতুন কেন্দ্রীয় কমিটি আত্মপ্রকাশ

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৩:২৭ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের ২০২৬-২৭ সেশনের নতুন কেন্দ্রীয় কমিটি আত্মপ্রকাশ

ছবি যোগফল

মো. হাসান মাহমুদ জয় | কুড়িগ্রাম প্রতিনিধি :

প্রতিষ্ঠিত ২০১৯ সালের ‘রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন’-এর কেন্দ্রীয় নতুন কমিটি আত্মপ্রকাশ করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৩২ বিশিষ্ট কার্যনির্বাহী ও সদস্য বিশিষ্ট এই কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

সংগঠনের প্রধান কার্যালয়, বিসমিল্লাহ মার্কেট (কাজী মার্কেট), নাগেশ্বরী, কুড়িগ্রাম-এ নতুন এই কমিটি ঘোষণা করেন রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, “নতুন কমিটির ওপর দায়িত্ব অর্পণের মাধ্যমে আজ আমি অবসরে যাচ্ছি। এখন থেকে কেন্দ্রীয় কমিটির ওপরই সকল প্রকার সাংগঠনিক দায়িত্ব ন্যস্ত থাকবে। তাদের প্রতি আমার প্রত্যাশা থাকবে, তারা আমার চেয়েও ভালো কাজ করবে এবং রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনকে দেশব্যাপী আরও পরিচিত করে তুলবে।”

বিশেষ অতিথির বক্তব্যে প্রথম টিভির চেয়ারম্যান বলেন, “এত সুন্দর একটি কমিটি প্রকাশ উপলক্ষে অত্যন্ত ব্যস্ততার মধ্যেও মিজান ভাইয়ের ডাকে চলে এসেছি। রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন সত্যিই খুব ভালো কাজ করে যাচ্ছে। এই নতুন কমিটির জন্য অনেক শুভকামনা রইল, সংগঠনটি যেন আরও বহুদূর এগিয়ে যায়।”

দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সভাপতি মো: মাহমুদ হাসান প্রিন্স বলেন, “এই দায়িত্ব অনেক বড় এবং তা পালন করা বেশ কঠিন। তবে আমাকে যে বিশ্বাস ও সম্মান দেখিয়ে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তা রক্ষা করব এবং সততা ও নিষ্ঠার সাথে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাব।”

সাধারণ সম্পাদক মো: মাহমুদ হাসান মিঠু প্রধান বলেন, “নতুনভাবে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনকে মানুষ চিনবে। আমরা সবার সহযোগিতা নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করব এবং নতুন কিছু করে দেখাবো। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের ২০২৬-২৭ সেশনের কেন্দ্রীয় কমিটির তালিকা:

১. সভাপতি: মো: মাহমুদ হাসান প্রিন্স

২. সিনিয়র সহ-সভাপতি: মো: মাইদুল ইসলাম

৩. সহ-সভাপতি: মো: রাসেল মিয়া

৪. সহ-সভাপতি: মো: সাজু মিয়া

৫. সাধারণ সম্পাদক: মো: মাহমুদ হাসান মিঠু প্রধান

৬. সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মো: সাজ্জাদুর রহমান সোহাগ

৭. যুগ্ম সাধারণ সম্পাদক: মাসুদ আল হাসান সাহিব

৮. যুগ্ম সাধারণ সম্পাদক: মো: শহিদুল ইসলাম

৯. যুগ্ম সাধারণ সম্পাদক: আরিয়ান ফরিদ

১০. সাংগঠনিক সম্পাদক: আহমেদ শরীফ

১১. সাংগঠনিক সম্পাদক: জাহানুর আলম

১২. সহ-সাংগঠনিক সম্পাদক: মো: মোখতারুল ইসলাম মিলন

১৩. সহ-সাংগঠনিক সম্পাদক: মো: মাহমুদুল হাসান

১৪. কোষ্যধ্যক্ষ: মো: সামিুল ইসলাম

১৫. দপ্তর সম্পাদক: মো: আদিদ হোসেন সরকার

১৬. প্রচার সম্পাদক: কাজল কুমার মহন্ত

১৭. মিডিয়া সেল ও প্রচার সম্পাদক (২): হাসান মাহমুদ জয়

১৮. ধর্ম বিষয়ক সম্পাদক: কারী আবু বকর সিদ্দিক

১৯. তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মো: সুফিয়ান প্রধান

২০. সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: মো: ফারুক হোসেন

২১. চিকিৎসা বিষয়ক সম্পাদক: ডাক্তার মোছাঃ দিলরুবা বেগম

২২. শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: মো: শরিফুল ইসলাম শিমুল

২৩. ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মো: সোহানুর ইসলাম শুভ

২৪. ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক: মোছাঃ মোর্শেদা আক্তার মুমু

২৫. পরিবেশ ও বৃক্ষরোপণ বিষয়ক সম্পাদক: মোছাঃ ফারিয়া শেখ

২৬. নারী ও শিশু বিষয়ক সম্পাদক: মোছাঃ মিমি শেখ

২৭. মানবিক সহায়তা ও রক্তদান বিষয়ক সম্পাদক: মো: জিল্লুর রহমান জিম

২৮. সাধারণ সদস্য: মো: হৃদয় হোসেন

২৯. সাধারণ সদস্য: মো: রাশিদুল ইসলাম

৩০. সাধারণ সদস্য: মো: মাজেদ সরকার

৩১. সাধারণ সদস্য: মো: মো: রূপম প্রধান

৩২. সাধারণ সদস্য: মোছাঃ মারুফা আক্তার মুন

উক্ত কমিটি প্রকাশ অনুষ্ঠানে,  গণমাধ্যমকর্মী ও সেচ্ছাসেবক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

যোগফল | অনলাইন | নিউজ ডেস্ক 

তাহিরপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৩:৪৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
তাহিরপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত

ছবি যোগফল

 সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ তাহিরপুর  উপজেলা কোনো বিদ্যালয়ে একজন শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম চলছে, আবার কোথাও শিক্ষক না থাকায় পাশের বিদ্যালয় থেকে অস্থায়ীভাবে শিক্ষক দিয়ে বিদ্যালয় খোলা ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে। বিপরীতে যোগাযোগব্যবস্থা ভালো ও সুবিধাজনক এলাকার বিদ্যালয়গুলোতে শিক্ষক পরিপূর্ণ রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বদলির সুযোগ এলেই অনেক শিক্ষক দুর্গম এলাকার বিদ্যালয় থেকে সুবিধাজনক স্থানে বদলি হয়ে যাওয়ায় এ সংকট আরও প্রকট হচ্ছে। ফলে দুর্গম হাওরাঞ্চলের শিক্ষার্থীরা মানসম্মত প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

সম্প্রতি প্রতিস্থাপন সাপেক্ষে বদলি হওয়ার পর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শরীফপুর রাধাচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে কোনো শিক্ষক নেই। অন্য দুটি বিদ্যালয় থেকে দুজন শিক্ষক দিয়ে বিদ্যালয় খোলা ও শিক্ষার্থীদের হাজিরার বিষয়টি দেখা হচ্ছে।

এ ছাড়া দক্ষিণ বড়দল ইউনিয়নের পুরান খালাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকা দুজন শিক্ষকই সুবিধাজনক স্থানে বদলির আদেশ পেয়েছেন।

এদিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শিবরামপুর, মন্দিয়াতা, জয়পুর, বাঁশতলা ও মনভোজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উক্তিয়ারগাঁও, কলাপাড়া ও মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর বড়দল ইউনিয়নের মাহরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে একজন করে শিক্ষক রয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হওয়ায় এ উপজেলার ৪৯ জন শিক্ষক জেলা শিক্ষা অফিসে যোগদান করেছেন। আগামী রোববার (৪ অক্টোবর) উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে তাঁদের পদায়নের আদেশ জারি হবে বলে জানা গেছে।

মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সানজু মিয়া বলেন, আমার বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদসহ পাঁচটি পদ রয়েছে। ১২ বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। আমার বাড়ি কাছে হওয়ায় অনেক দিন ধরে আমি দায়িত্ব পালন করছি। অনেক সময় অন্য কোনো শিক্ষক থাকেন না। ফলে আমি একাই প্রধান শিক্ষকের দায়িত্ব ও পাঠদান কার্যক্রম চালিয়েছি। মাঝেমধ্যে কাউকে পোস্টিং বা ডেপুটেশনে পদায়ন করা হলে তিনিও কোনো না কোনোভাবে বদলি হয়ে যান। বর্তমানে যিনি রয়েছেন, তিনিও বদলির আদেশপ্রাপ্ত। নতুন শিক্ষক নিয়োগ হয়েছে। আমার বিদ্যালয়ে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত শিক্ষক প্রয়োজন।

শরীফপুর রাধাচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হলেন মোয়াজ্জেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রীতম সরকার ও মানিকখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন তালুকদার।

প্রীতম সরকার বলেন, শরীফপুর রাধাচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক না থাকায় উপজেলা শিক্ষা অফিসার আমাদের দুজনকে বিদ্যালয়টি খোলা ও শিক্ষার্থীদের হাজিরা নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন। আমরা দুজন মিলে সমন্বয় করে দায়িত্ব পালন করি। বিদ্যালয়ে শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা কমে গেছে। অনেক শিক্ষার্থী কাজে লিপ্ত হয়ে গেছে। বিদ্যালয়টি সচল করতে শিক্ষক প্রয়োজন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য ও মধ্য তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন পাটোয়ারী বলেন, দুর্গম এলাকা থেকে বদলি হয়ে সুবিধাজনক বিদ্যালয়ে আসার কারণে দুর্গম এলাকার শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

সুনামগঞ্জ জেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ বলেন, বর্তমান পদায়নকৃত শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে হাওরাঞ্চলে শিক্ষার বিষয়টি মাথায় রেখে নিয়োগ দেওয়া প্রয়োজন। দুর্গম এলাকায় নিয়োগ দিলেও অধিকতর ভালো যোগাযোগব্যবস্থা আছে—এমন স্কুলে তারা চলে আসেন। এমন অনেক স্কুল আছে, যেখানে একজন শিক্ষক কর্মরত আছেন। শিক্ষার মান উন্নয়নে পদায়নকৃত এসব দুর্গম এলাকার শিক্ষকরা যাতে থাকতে পারেন, সে জন্য তাদের সুযোগ-সুবিধা, বিশেষ করে যাতায়াত, আবাসন ও হাওর ভাতার ব্যবস্থা বিবেচনায় রাখা উচিত। হাওরপাড়ের মানুষের শিক্ষার গুণগত মান উন্নয়নের স্বার্থে ছাত্র-শিক্ষক উভয়কে হাওর রেশনিংয়ের আওতায় আনা জরুরি।

আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম সরোয়ার লিটন বলেন, নতুন শিক্ষক নিয়োগ হয়েছে। যেসব বিদ্যালয়ে শিক্ষক শূন্য ও সংকট রয়েছে, সেগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে পদায়ন করা হোক।

উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাজন কুমার সাহা বলেন, আমি উপজেলা থেকে যেসব বিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে জেলা শিক্ষা অফিসে চাহিদা পাঠিয়েছি। বাকিটা জেলা শিক্ষা অফিস বিবেচনা করবে।

সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল বলেন, সহকারী শিক্ষক পদায়নের বিষয়টি আমাদের কমিটির মাধ্যমে করা হবে। তবে যেসব বিদ্যালয়ে শিক্ষক শূন্য রয়েছে, সেসব বিদ্যালয়কে অগ্রাধিকার দেওয়া হবে।

যোগফল | অনলাইন | নিউজ ডেস্ক 

গোপালগঞ্জে নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসিকে জরিমানা

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৩:১৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসিকে জরিমানা

ছবি যোগফল

সাইফুল ইসলাম | গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুইটি ফার্মেসিতে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকালে উপজেলার কুশলি ইউনিয়নের নীলফা বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় নিলফা বাজারের মোল্লা ফার্মেসির ফ্রিজে তরকারি-ঔষধ একসাথে পাওয়া সহ বিদেশি, নকল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে মালিক হেদায়েত মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও লাইসেন্স না থাকায় একই বাজারের জয় ফার্মেসির মালিক পারভেজ আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় গোপালগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক ফজলুল হক সহ টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম বলেন, অভিযোগের প্রেক্ষিতে নীলফা বাজারের দুইটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মেয়াদোত্তীর্ণ ও নকল ঔষধের ব্যাপারে উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না।

যোগফল| অনলাইন | নিউজ ডেস্ক